1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বন্যার্তদের জন্য উত্তোলিত অবশিষ্ট অর্থ দুঃস্থদের মাঝে বিতরণ করলেন প্লাজমা ফাউন্ডেশন

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধি :- প্লাজমা ফাউন্ডেশনের উদ্যোগে ইভেন্ট, বন্যার্তদের সহযোগিতায় গোদাগাড়ীবাসীর দেওয়া অবশিষ্ট অর্থ গোদাগাড়ী উপজেলার দুঃস্থ পরিবারের মাঝে স্বাবলম্বী করণের জন্য উপকরণ বিতরণ ও অসুস্থ ব্যক্তিদের মাঝে অর্থ সহায়তা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর (শনিবার) গোদাগাড়ী উপজেলা মাঠচত্বরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

প্লাজমা ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং প্লাজমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্লাজমা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান মাসুৃম,মোঃ আনোয়ারুল ইসলাম দুলাল, শ্রী অনিন্দ্য কুমার ভকত,জনাব মেসবাহুল ইসলামসহ হাটপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও প্লাজমা ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিন প্রমুখ।

অবশিষ্ট অর্থ সহায়তা থেকে ক্যান্সার রোগিকে ২৫ হাজার টাকা, ৫০ হাজার টাকার ১০ টি ছাগল, ২১ জনের মাঝে নগদ অর্থ ১ লক্ষ ৭ হাজার, ৩০ হাজার টাকার ১ টি রিক্সাসহ মোট ২ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য,  প্লাজমা ফাউন্ডেশনটি বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তাসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করে থাকেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত প্লাজমা ফাউন্ডেশনের সকল কলাকৌশলীকে বিভিন্ন দিকনির্দেশনামুলক পরামর্শ দেন এবং ৩ জন প্রতিবন্ধী মানুষকে ৩ টি হুইল চেয়ার দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও  তিনি পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park