1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

পোষাক তৈরির উপর ৩ মাস ব্যাপী উচ্চতর প্রশিক্ষণ প্রসঙ্গে অবহিত করণ সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৯৯ বার পঠিত
সারোয়ার সবুজ:- আধুনিক পোষাক তৈরির উপর ৩ মাস ব্যাপী উচ্চতর প্রশিক্ষণ প্রসঙ্গে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক পুরুষ এবং মহিলাদের জন্য  আধুনিক বিভিন্ন পোষাক তৈরির উপর এই উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে পুরো উপজেলার আবেদনকারীদের মধ্য থেকে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
৮ জুলাই ( মঙ্গলবার)  বেলা ১১: ০০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এই উদ্যোগ গ্রহণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মরিয়ম আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ জানান,  এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা বেকারত্ব দূরীকরণের সুযোগ পাবেন। আমরা দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে দক্ষ জনবল তৈরী করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা হাতে কলমে কাজ শিখতে পারবেন এবং পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করতে পারবেন। এছাড়াও কাজ শেখার মাধ্যমে নিজেরাও ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে উদ্যোক্তা হয়েও ইনকাম করতে পারবেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park