1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছেন ইউএনও ফয়সাল আহমেদ সাত মাসে গড়েছেন নতুন নতুন দৃষ্টান্ত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬১ বার পঠিত

সারোয়ার সবুজ:- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হি‌সে‌বে ফয়সাল আহমেদ গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ গোদাগাড়ী উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থে‌কে তার মেধা, কর্মদক্ষতা এবং প্রশংসার কথা শুনা যাচ্ছে মানুষের মুখে মুখে।

সাধারণ মানুষ বলছে এতদিনে একজন যোগ্য অভিভাবক পেয়েছে গোদাগাড়ী বাসি।
তিনি গোদাগাড়ী উপজেলায় যোগদানের পর থেকে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তর গুলো ফিরে পেয়েছে কাজের গতি।

পাশাপাশি মাদক আর ভেজাল খাবার উৎপাদনের বিরুদ্ধে শুরু করেছেন লড়াই মাদকপ্রবণ এই উপজেলার যুবসমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছেন তিনি।
মাথায় রেখেছেন শিশুদের কথাও,তাদের জন্য উপজেলা ক্যাম্পসের ভিতরে তৈরি করেছেন শিশু পার্ক এখানে আশপাশের শিশুরা গিয়ে বিনোদনের খোরাক মেটাচ্ছে। এমন উদ্যোগের প্রশংসা করছেন অভিভাবকেরা।

এবং ০৯ টি ইউনিয়ন পরিষদে এমন শিশু পার্ক তৈরি করা হবে বলেও জানাযায়। সম্প্রতি গোদাগাড়ী বড় একটি পুকুর খেকো
সিন্ডিকেটের কাছ থেকে ৪৫০ টি খাসপুকুরের  রিট বাতিল করিছেন ইউএনও যেটা থেকে সুবিধা পাবেন সাধারণ মৎস্য চাষি ও মৎস্যজীবীরা আর সরকার পাবেন কোটি টাকার রাজস্ব। 

ইউএনও ফয়সাল আহমেদ গোদাগাড়ীতে আসার পর থেকেই সাধারণ মানুষের নিরাপদ খাবার ও মাদকের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়ে শুরুকরেন অভিযান। একদিকে যেমন মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে, অন্যদিকে জনসচেতনতা বৃদ্ধি করতেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ।

মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে দেওয়া হচ্ছে বিভিন্ন মেয়াদে সাজা।
গোদাগাড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ বাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ধারাবাহিকভাবে এই অভিযান গুলো  পরিচালিত হচ্ছে।
এছাড়াও তিনি ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছেন যেখানে উপজেলার বেকারি কারখানা, পেট্রোল পাম্প, হোটেল, ফার্মেসি  গুলোকে করছেন সতর্কতামূল অর্থদণ্ড রাখছেনবিশেষ নজর।

যুবসমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে ইউএনও ফয়সাল আহমেদ নিজেই ফুটবল হাতে ছুটে যাচ্ছেন খেলার মাঠে। আবার অফিসে ডেকেও বিভিন্ন ক্লাব কে খেলার সামগ্রী দিচ্ছেন, আয়োজন করছেন  ইউনিয়ন পর্যায় সহ পৌরসভার ওয়ার্ড ভিত্তিক খেলার আয়োজন এতে স্বতঃস্ফূর্তভাবে খেলা উপভোগ করছেন শত শত মানুষ।

ক্রীড়া চর্চা ও গ্রাম পর্যায়ে খেলাধুলার প্রসারে উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্মিলিত উদ্যোগেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। খেলার সামগ্রী বিতরণ থেকে শুরু করে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা-সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে স্থানীয় ক্রীড়াঙ্গনে।

এছাড়াও তিনি অবৈধ পুকুর খনন বন্ধ ও বাল্য বিবাহ বন্ধে অভিযান চালাচ্ছেন নিয়মিত। এছাড়াও  তিনি প্রতি বুধবার নিয়মিত তার কার্যালয়ে শুনানি করেন বিভিন্ন অভিযোগের সেখানেও ন্যায় বিচার পেয়ে হাসিমুখে যেতে দেখা যায় অনেককেই। গোদাগাড়ী সাধারণ ও সচেতন মহল বলছেন এইরকম ইউএনও আমাদের জন্য একটি উপহার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park