মিলন হেমব্রম,গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ললিত নগর বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ললিত নগর আশা স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্যোগে সোমবার (১৮ মার্চ) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন। সকাল ১০ টায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ললিত নগর আশা ব্রাঞ্চের ইনচার্জ জনাব মোঃ রোশদুল হক
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান, ললিত নগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
উপস্থিত ছিলেন, জনাব মোঃ জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ যুবলীগের সদস্য গোদাগাড়ী উপজেলা। উপস্থিত ছিলেন, তরিকুল ইসলাম শিক্ষক ললিত নগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। উপস্থিত ছিলেন, জনাব মোঃ নোমান আলী প্রভাষক ললিত নগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। উপস্থিত ছিলেন, জনাব মোঃ বদরুজ্জামান প্রভাষক ললিত নগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ডাক্তার রফিকুল ইসলাম। এলাকা বিভিন্ন ছিন্নমূল মানুষ সহ বিশেষ গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পটি চলে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। এই সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বারে সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখেন। এছাড়া হেলথ চেক-আপসহ প্যাথলজি পরীক্ষায় মেডিকেল ক্যাম্প উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ২৭০ জন রোগী এই মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
আশা স্বাস্থ্য সেবা কেন্দ্রের এইচ সি আই মোসাঃ আলিয়ার খাতুন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এ ধরণের ক্যাম্পের আয়োজন করে থাকি। এবারও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ক্যাম্পের আয়োজন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োাজন করেছি।