1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ও ইএসডিওর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি :- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সহায়তায় ইএসডিও কর্তৃক বাস্তবায়িত ‘‘ বাংলাদেশ কোরবানি প্রোগ্রাম ২০২৫’’ উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনে ১২৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৫ টি কোরবানিকৃত গরুর ৪ কেজি করে মাংস বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগ ঈদ উৎসবকে সামনে রেখে অতি অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

যারা কখনো কোরবানির মাংস দূরে থাক, বছরে বা মাসে একবারও গরুর মাংস কেনা সামর্থ্য রাখেন না তাদের মাঝে এই মাংস বিতরণ করা হয়।

শনিবার (৭ জুন) গোদাগাড়ী উপজেলায় আয়োজিত এই মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশের প্রতিনিধি জনাব মো: শাহ ওয়ালিউল্লাহ,আবু তাহের। কো-অর্ডিনেটর এডুকেশন, মোঃ আতিক ইএসডিও। সহ গোদাগাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মামনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ মুসলিম এইড-ইউকে বাংলাদেশ এবং ইএসডিও কে এমন সুন্দর ও মহৎ অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। তিনি উপকারভোগী নির্বাচনের যথার্থতার প্রশংসা করে বলেন, এখানে এমনও উপকারভোগী আছেন যারা গত ছয় মাস গরুর মাংস খাননি‘‘। তিনি আরও আশা প্রকাশ করেন, এই ধরনের তাৎপর্যপূর্ণ প্রোগ্রাম যেন প্রতি বছরই হয় এবং আরও বড় আকারে এর পরিধি বৃদ্ধি পায় সেই কামনা করেন।
এই আয়োজন প্রমাণ করে, মানবিকতার সেবায় এগিয়ে এলে ঈদেও আনন্দ আরও বহু গুণ বেড়ে যায়। মুুসলিম এইড ইউকে বাংলাদেশ এবং ইএসডিও এর এই উদ্যোগ সমাজে সম্প্রীত ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজশাহী জেলা প্রতিনিধি:দৈনিক অগ্নিশিখা, মোঃ মামুনুর রশিদ( মামুন)।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park