1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের ডন খ্যাত নয়ন কে থানা ভাঙচুর মামলায় গ্রেফতার 

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৫৯৩ বার পঠিত

সারোয়ার সবুজ

রাজশাহীর গোদাগাড়ী থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। তার নাম নাসির উদ্দিন নয়ন। তার বাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেট এলাকায়। তিনি একটি ক্লিনিকের মালিক। তাই এলাকায় তিনি নয়ন ডাক্তার নামে পরিচিত। গোদাগাড়ীর শীর্ষ হেরোইন কারবারিদের একজন নয়ন ডাক্তার।

এলাকার আওয়ামী লীগের সাবেক পলাতক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন ছিল নয়ন ডাক্তার। তাই ফারুক চৌধুরী তাকে মাটিকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করেছিলেন। দলের গঠনতন্ত্রে শুধু একটি ওয়ার্ড কিংবা ইউনিয়ন কমিটিতে একজনই সভাপতি থাকার নিয়ম থাকলেও ফারুক চৌধুরী তাকে ইচ্ছেমতো তিনটি ওয়ার্ডের সভাপতি করেছিলেন। অথচ তার নামে আছে একাধিক মাদক মামলা।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সাহাব্দিপুর এলাকা থেকে নয়ন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট থানায় হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

আওয়ামী আমলে দেদারসে মাদক ব্যবসা করে প্রচুর টাকার মালিক হয়েছেন নয়ন ডাক্তার। এলাকায় খুলেছেন ক্লিনিক। দুই স্ত্রীর নামে অর্ধশতাধিক বিঘা জমিও কিনেছেন। মাদক মামলার এই আসামি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার একটি স্কুলের সভাপতিও হয়েছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park