1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে কম্বল নিয়ে আদিবাসী সাঁওতাল ছিন্নমূল মানুষের পাশে এমপি মিতা

  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ২১৮ বার পঠিত

 

মিলন হেমব্রম গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী সাঁওতালদের এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড. আদিবা আনজুম মিতা।
বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী তিনি বিভিন্ন স্থানসহ গোদাগাড়ী উপজেলার ৩ নং পাকড়ী ইউনিয়নের অর্জুন পাড়ার আদিবাসী গ্রামে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণকালে এমপি আদিবা আনজুম মিতা বলেন, আমার নিজ উদ্যোগে আমি রাজশাহীর কয়েকটি উপজেলায় কম্বল বিতরণ করবো ভেবেছি। তারই ধারাবাহিকতায় আজ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রত্যান্ত অঞ্চলের অবহেলিত আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষে মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতে তানোর উপজেলায় কম্বল বিতরণ করবো।
তিনি আরো বলেন, তীব্র শীতে গ্রামের অসহায় মানুষরা সবচেয়ে বেশি কষ্টে আছে, আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীরা । আমাদের দায়িত্ব তাদের জন্য কিছু করা। আমি গরিব, অসহায় মানুষের পাশে ছিলাম এবং থাকব। এই সামান্য উপহার যদি তাদের মুখে একটুও হাসি ফোটায় তাতেই আমি খুশি।
এসময় তিনি রাজশাহী-১ আসনে নৌকাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে তাদের সুখে দুখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park