1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠান হুনানের শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উভয় পক্ষের আহত ৬ 

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৬৭ বার পঠিত
সারোয়ার সবুজ-:

রাজশাহীর গোদাগাড়ীতে  খড়ের পালা ভাঙ্গা কে কেন্দ্র করে ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠান হুনানের শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষে ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে ।  শনিবার  মাগরিবের পরে গোদাগাড়ী শাব্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আহত  এলাকাবাসী ওয়াসা ও প্রজেক্ট কর্মকর্তাদের সাথে  কথা বলে  জানা যায়, প্রজেক্ট এর ভেকু একটি বাড়ি সামনে  কাজ করার সময় একটি খড়ের পালা ভেঙ্গে দিলে শুরু হয় তর্ক বিতর্ক বাধে সংঘর্ষ। বাড়ির মালিক আহত মনিরুজ্জামান বলেন, আমার বাড়ির সামনে চারার পালা দেওয়া ছিল প্রজেক্ট এর লোকজন এসে আমার পালা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয় ভেকুর ড্রাইভারকে বলতে গেলে শুরু হয় তর্ক বিতর্ক, ভেকুর ড্রাইভার প্রজেক্টে ফোন দিলে ৪০/৪৫ জন্য শ্রমিক এসে বেধড়ক মারধর শুরু করে আমাদেরকে আমরা তিনজন এখন গোদাগাড়ী  ৩১ শয্যা  হাসপাতালে ভর্তি আছি। এ বিষয়ে হুনানের ডেপুটি ম্যানেজার ইয়াসিন বলেন ঘটনার সময় আমি ছিলাম না তবে ঘটনা শুনেছি, আমরা ওয়াসার স্যার সহঘটনাস্থলে যাচ্ছি আপনি একটু ওয়াশার সাথে কথা বলুন,ওয়াসার ইঞ্জিনিয়ার ফারুক সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা ঘটনায় স্থলে যাচ্ছি আপনি হুনানের সেফটি ম্যানেজার সাইফুলের সাথে কথা বলেন। হুনানের সেফটি ম্যানেজার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের ভেকু গাড়ি দিয়ে কাজ করার সময় ভেকুর ড্রাইভার কে তারা বাসায় আটকে রেখে মারধর করে আমি খবর পেয়ে ইউএনও স্যার ও ওসি স্যারকে বিষয়টি জানাই এবং ঘটনাস্থলের ভিডিও পাঠায় পুলিশ ও প্রজেক্টের  লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  আমাদের তিনজন আহত হয় যার মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আমরা তাদের সাথে কথা বলে এসেছি এটি বসে একটি সমাধান করার চেষ্টা চলছে। এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, আমি প্রাইমারি তথ্য পেয়েছি বিস্তারিত পেলে জানাবো।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park