1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরন

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

সারোয়ার সবুজ :- সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরন করা হয়েছে। এবারের প্রকল্পে মোট ১০ হাজার ৭ শ টি হাঁস ও হাঁসের উপকরণ ৫৩৫ জন সুফলভোগীর মাঝে বিতরন করা হয়। এতে জনপ্রতি ২০ টি করে হাঁস, ৭৫ কেজি খাদ্য ও হাঁসের খাঁচা ৫৩৫ জন সুফলভোগির মাঝে বিতরন করা হয়েছে।

১৬ মার্চ ( রবিবার ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সকাল ১০ টায় এই কর্মসূচীর উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন।
এতে আরও উপস্থিত ছিলেন , প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম,আদিবাসী নেতা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।

এদিকে প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ পেয়ে হাসিমুখে ফিরতে দেখা যায় আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সকলকেই। হাঁসগুলো সুস্থ ও রোগ মুক্ত হিসেবে লক্ষ করা গেছে।হাঁসগুলো আদিবাসী সম্প্রদায়ের জীবন মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন এই সম্প্রদায়ের জনগোষ্ঠীর নেতারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মানোন্নয়ন সমুন্নত রাখতে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। এ ধরনের সহায়তা যেন অব্যাহত রাখা যায় সেই বিষয়টাও খেয়াল রাখছি। আসলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ অনুন্নত অবস্থায় রয়েছে। তাদের জীবন মান সমুন্নত রাখতেই প্রাণিসম্পদ প্রকল্পের এই প্রচেষ্টা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park