1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরন

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০০ বার পঠিত

সারোয়ার সবুজ  :- সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরন করা হয়েছে। এবারের প্রকল্পে মোট ১৮০ জন সুফলভোগীর মাঝে এই বকনা গরু বিতরন করা উদ্যোগ গ্রহণ করা হয়। এতে প্রাথমিক পর্যায়ে ৮০ জন সুফল ভোগির মাঝে বকনা গরু বিতরন করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারী ( রবিবার ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সকাল ১০ টায় এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনাব মোঃ শামসুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।

এদিকে প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ পেয়ে হাসিমুখে ফিরতে দেখা যায় আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সকলকেই। ১০০ কেজি বডি ওয়েটের এই বকনা গরু সুস্থ ও রোগ মুক্ত হিসেবে লক্ষ করা গেছে। গরু পেয়ে আদিবাসী সম্প্রদায়ের জীবন মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন এই সম্প্রদায়ের জনগোষ্ঠী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মানোন্নয়ন সমুন্নত রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ধরনের সহায়তা যেন অব্যাহত রাখা যায় সেই বিষয়টাও খেয়াল রাখছি। আসলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ অনুন্নত অবস্থায় রয়েছে। তাদের জীবন মান সমুন্নত রাখতেই আমাদের এই প্রচেষ্টা।

সহকারী কমিশনার ভূমি জনাব শামসুল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের জীবন মানোন্নয়নে সরকার সবসময় সম্মুখ ভূমিকা রাখে। তাদের জীবনমান, নিরাপত্তা নিশ্চিতেও সরকার সবসময় তৎপর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park