1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কর্মচঞ্চল জীবন গড়তে মৎস্য অফিসের বকনা গরু বিতরন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৮৬ বার পঠিত
সারোয়ার সবুজ -: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় উপকারভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলার প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৬ জন নিবন্ধিত দরিদ্র জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
৩ জুন (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় গোদাগাড়ী মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওহেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমীন , গোদাগাড়ী মডেল থানার ওসি ( তদন্ত)  মোয়াজ্জেম হোসেন , এছাড়াও অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগী জেলেরা উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীদের প্রতিক্রিয়া ও প্রকল্পের লক্ষ্য বকনা বাছুর পেয়ে জেলেদের হাসি মুখে ফিরতে দেখা যায়।তারা জানান, নদীতে এখন আর আগের মত মাছ পাওয়া যায় না। নদীর স্রোতধারা না থাকায় জালে মাছ ওঠে না। এই বকনা গরু পেয়েছি, এটা থেকেই আমরা জীবিকা নির্বাহ করতে পারবো।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওহেদুজ্জামান বলেন, এই প্রকল্পের আওতায় যাচাই-বাছাই করে উপজেলার ১৬ জন দরিদ্র ও নিবন্ধিত ইলিশ সম্পাদনা প্রকল্পে জেলেদের মাঝে এই গরুগুলো বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে তারা গরু পালন করে পরিবারে অতিরিক্ত আয় সৃষ্টি করতে পারবেন। সরকারের এই উদ্যোগ শুধু সহায়তা নয়, এটি একটি আত্মকর্মসংস্থানের পথ।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন,  আমরা প্রকৃত জেলেদের মাঝে এই ধরনের সহায়তা দিয়ে থাকি। যাতে করে তারা কর্মহীন না হয়। এই অনুদান তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park