1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

ইসরায়েলের আগ্রাসন ও উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে উত্তাল গোদাগাড়ী

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪৩২ বার পঠিত

সারোয়ার সবুজ :- দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মাসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে এবং পবিত্র রমজান মাসে ভারতে হিন্দু উগ্রবাদ কর্তৃক মুসলিমদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গোদাগাড়ীর ধর্মপ্রাণ মুসলিমরা।

২১ মার্চ (শুক্রবার) জুমার নামাজের পরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে স্থানীয় ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।

মিছিলটি মহিশালবাড়ী থেকে শুরু হয়ে থানারোড প্রদক্ষিণ শেষে গোদাগাড়ী গোল চত্বরে এসে সমাবেশ করা হয়। এসময় “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ” ” বিশ্বের মুসলিম এক হও শ্লোগানে মুখরিত হয় রাজপথ। বক্তারা ইসরায়েলের খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বর নির্যাতনের তিব্র প্রতিবাদ জানায় এবং ভারতে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।

উল্লেখ, ইসরায়েল ও হামাস যুদ্ধে ইসরায়েল এবং হামাসের  নেতৃত্বাধীন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার একটি সামরিক সংঘাত। এটি ৭ অক্টোবর ২০২৩-এ শুরু হয়। যখন হামাস ও ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ২০২৩ সালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা ফ্লাড (আল-আকসা প্লাবন অভিযান) নামে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। এটির প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অপারেশন আয়রন সোর্ডস (লৌহ তরবারি অভিযান) শুরু করে এবং গাজায় আক্রমণ করে।এটি ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত এবং ১৯৭৩ সালে আরব-ইসরায়েলি যুদ্ধের পর এই অঞ্চলে সবচেয়ে বিস্তৃত যুদ্ধ হিসেবে পরিচিত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park