1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

অবশেষে বদলি গোদাগাড়ীর সেই খাদ্য কর্মকর্তা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: অবশেষে বদলি করা হলো গোদাগাড়ী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামকে।

সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে নিয়মিত অফিস না করা এবং নিজের ইচ্ছেমতো অফিসে উপস্থিত থাকার অভিযোগে তাকে এ সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।

বুধবার (২১ মে) রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “শফিকুল ইসলামের বিরুদ্ধে অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তদন্তে কিছু অনিয়মও পাওয়া গেছে। এছাড়া, তার মানসিক সমস্যার কথাও উঠে এসেছে। তিনি দীর্ঘদিন গোদাগাড়ীতে কর্মরত ছিলেন-সব বিবেচনায় তাকে বদলি করা হয়েছে।”

গোদাগাড়ী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) নাজমুল আলম বদলির বিষয়টিও নিশ্চিত করে বলেন, আমার জানামতে স্যারকে মোহনপুর উপজেলায় বদলি করা হয়েছে।

গত ১৪ মে অনলাইন নিউজ পোর্টাল সহ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় শফিকুল ইসলামের অনিয়মের বিষয়টি উঠে আসে। এতে বিষয়টি জনসাধারণের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park