1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৯৫ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দিনব্যাপী এই অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পৌর স্যানিটারি ইন্সপেক্টরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিপুল বিশ্বাসমেসার্স মনিরুল স্টোর (কসাইপাড়া, সিএন্ডবি মোড়): দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।মোশাররফ মিষ্টান্ন ভান্ডার (ডাইংপাড়া মোড়): অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার অপরাধে এই মিষ্টান্ন ভান্ডারকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

​অভিযানে রাষ্ট্রপক্ষের আইনজীবী তথা প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অভিযানে সহায়তায় নিয়োজিত ছিল রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল।জনস্বার্থে খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”বিপুল বিশ্বাস, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান শেষে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park