1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

পুঠিয়ায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি: ব্যবসায়ীর অর্থদণ্ড

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার পঠিত

সারোয়ার সবুজ:- রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে এক খুচরা ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

​শনিবার বিকেলে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাস এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

​অভিযান সূত্রে জানা গেছে: বেশ কিছুদিন ধরে বিলমাড়িয়া বাজারের খুচরা পর্যায়ের দোকানগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অজুহাতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, খুচরা পর্যায়ে পেট্রোল ও ডিজেল বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত দাম মানা হচ্ছিল না। এ সময় অপরাধ স্বীকার করায় এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, “জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। সংকটের অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই।”

​তিনি আরও জানান, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পরিবেশক ও খুচরা বিক্রেতাদের অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park