1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মুক্তিযোদ্ধা পরিবারের উপর এসডিও কালামের হামলা

  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার পঠিত

সারোয়ার সবুজ :- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর এলাকায় এফডিআরের টাকা চাইতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে এসডিও এনজিও’র মালিক আবুল কালাম সহ তার কর্মীরা।

এতে চিৎকার চেচামেচি টের পেয়ে আহতাবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

১১ ডিসেম্বর ( বুধবার) বিকেল ৪ টায় এই হামলার শিকার হন তারা। এতে ১৫ ডিসেম্বর গোদাগাড়ী মডেল থানায় উপস্থিত হয়ে শ্রী রমেশ চন্দ্র দাস বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এতে এসডিও’র নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ (৫৫), এসডিও’র পরিচালক মোসাঃ জান্নাতি(৩০) ও এসডিও’র কার্যালয়ের বিল্ডিং মালিক বাবলু মিয়া (৫০) সহ ৩ জনকে অজ্ঞাত হিসেবে বিবাদী করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাসুদেব পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী রমেশ চন্দ্র দাস এসডিও নামক একটি এনজিওতে ২০২১ সনের ১৪ আগষ্ট ৬ লক্ষ টাকার একটি এফডিআর করেন।

কিছুদিন যেতেই টাকার প্রয়োজন হয় পরিবারটির। প্রয়োজন অনুযায়ী এসডিওর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদকে টাকা উত্তোলনের কথা জানানো হয়। কিন্তু নানা তালবাহানা করে ভুক্তভোগী পরিবারকে ঘোরাতে থাকে।

ঘুরাঘুরির পর কয়েকবারে ৫ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৪০ হাজার টাকা দেওয়ার কথা বলে ১১ ডিসেম্বর অফিসে ডেকে পাঠান শ্রী রমেশকে।

টাকা নিতে গেলেই ঘটে বিপত্তি। অফিসের দরজা বন্ধ করে উপুর্যপুরি মারধর করে ছিলা, ফোলা ও রক্তাক্ত করে দেয় তাদের। এতে আহত হন, শ্রী রমেস চন্দ্র দাস ( ৭২ ),ছেলে শ্রী শ্যামল চন্দ্র দাস (৩৫),
বউমা শংকরী সাহা (৩০) ও নাতনী ৩ বছর বয়সের জয়া।

শংকরী সাহা জানান, আবুল কালাম আজাদ আমার শাড়ী ধরে টেনে হিচড়ে আমাকে মারধর করে এবং আমার ছোট বাচ্চাটাকেও লাথি মেরে ফেলে দেয়। আমার বাচ্চাটার পায়ের বেশকিছু জায়গায় কেটে গেছে।

সে অনেক ব্যথা পেয়েছে। আমার শশুর, শাশুরী এবং আমার স্বামীকেও মারধর করেছে তারা। এছাড়াও আমার গলার ১০ আনা স্বর্নের চেইন ও আমার শশুরের পকেটে ৩২ হাজার ৩ শ টাকা ছিনিয়ে নেই তারা।

ঘটনার বিষয় জানতে আবুল কালাম আজাদকে ফোন দিলে তিনি ঘটনা অস্বীকার করেন এবং বলেন আমি এখন ব্যস্ত আছি, পরে এসে আপনার সাথে দেখা করে কথা বলব।

এ বিষয়ে জানতে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনকে ফোন করলে তিনি বলেন, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park