1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ২টি মামলা

  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৪৪৭ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে গোদাগাড়ী থানায় মামলাটি করা হয়।

এর আগে গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকার সিল মারার অভিযোগে দায়ের করা মামলার বাদী বিএনপির কর্মী তাহাসেন আলী। তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার ডোমকল গ্রামে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়।

ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ওই কাজ করেন। মামলায় ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের ২২ জন নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বাদী আরেক বিএনপির কর্মী আবদুল হামিদ ওরফে (বাবলু)। তাঁর বাড়ি উপজেলার ফরাদপুর গ্রামে। এ মামলায় ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের ৪৪ নেতা–কর্মীকে আসামি করা হয়েছে।

অজ্ঞাতনামা আসামি আছেন আরও ৫০০-৬০০ জন। এজাহারে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণ করেন।

গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান বলেন, মামলা দুটিতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক। তাঁদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park