1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিয়ামতপুরে গাঁজা ও বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলে করে মাদক বহনকালে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকা হতে ২ কেজি গাঁজা, দুই বোতল বিদেশী মদ, ২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্হিতি টের পেয়ে ধৃত আসামি পালানোর চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলে থাকা ২ কেজি গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও বাড়ির ভেতরে থাকা ২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম শামীম (৩৩)। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park