1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ভাসুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা অভিযোগে মামলা

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪৮৬ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ভাসুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সোমবার মামলাটি করেছেন উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের মানিকচক গ্রামের এক নারী। একই গ্রামের জসিমউদ্দীনের ছেলে আবু সাইদ(৬০)কে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।মামলায় বাদী এজাহারে উল্লেখ্য করেছেন আসামী ও আমার বাড়ী পাশাপাশি এবং নিকতম প্রতিবেশী। গত দেড় বছর যাবত আমার স্বামী মোঃ মোফাজুল ইসলাম ভারতে আছে। প্রতিদিনের ন্যয় গত ১৬/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান ১১:৩০ ঘটিকার সময় রাতের খাওয়া দাওয়া শেষে আষাড়িয়াদহ ইউপির দিয়াড় মানিকচক গ্রামস্থ আমার বসত বাড়ীর পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী আমার শয়ন ঘরের ভিতর আমি, আমার ছেলে রুবেল (১১) ও মেয়ে সুমাইয়া খাতুন (০৭) সহ ঘুমিয়ে পড়ি। ঘরের বাল্ব লাইট জ্বালানো ছিল। বাড়ীর মেইন গেটের দরজা বন্ধ ছিল এবং শয়ন ঘরের দরজা খোলা ছিল। গত ১৬/০৪/২০২৪ খ্রিঃ তারিখ দিবাগত মধ্যে রাত্রী অনুমান ০১:০০ ঘটিকার সময় অর্থ্যৎ ১৭/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান ০১:০০ ঘটিকার সময় আসামী আবু সাইদ কৌশলে বাড়ীর মেইন গেটের দরজা খুলে আমার শয়ন ঘরের ভিতর প্রবেশ করে এবং আমার মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা করে। আমি ডাকচিৎকার করলে লোকজন এগিয়ে আসলে আসামী আবু সাইদ আমার শয়ন ঘরের ভিতর থেকে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মতিন বলেন বলেন,ভিকটিম বাদী হয়ে সোমবার থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা হয়েছে।যার মামলার নং ২৫। ওসি আরো বলেন,২০২০ সালের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধণী ০৩ এর( ৯)(৪)এর (খ) ধারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park