1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

গোদাগাড়ী থেকে ৮০০, গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব,

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১১৭৯ বার পঠিত

রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে ৮০০, গ্রাম
হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব,

র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল আজ
ভোর-০৫.১৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডিমডাঙ্গা মাদারপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা
করে হেরোইন-৮০০ গ্রাম, প্যাকেজিং মেশিন-০১টি, ডিজিটাল ওয়েট মেশিন-০১টি উদ্ধার করেছে এবং আসামী
মোছাঃ মনোয়ারা বেগম (৫০) স্বামী -মৃত রেজাউল করিম, সাং ডিমভাঙ্গা মাদারপুর, থানা-গোদাগাড়ী, জেলা-
রাজশাহী‘কে গ্রেফতার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের
একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডিমভাঙ্গা মাদারপুর গ্রামে
ব্যবসায়ী মোঃ মুসা (২৬), পিতা-মৃত রেজাউল করিম এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে
মজুদ রেখেছে।

বিষয়টি জানামাত্রই উল্লিখিত স্থানে অবস্থান করছেন মাদক ব্যবসায়ী মোঃ মুসা (২৬), পিতা-মৃত রেজাউল
করিম এর বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে
সঙ্গীয় নারী র‌্যাব সদস্যের সহায়তায় ০১ জন মহিলাকে হাতে নাতে তার বসতবাড়ীর ভিতরে আটক করে এবং অপর
০১জন ব্যক্তি রাতের আধারে দৌড়ে পালিয়ে যায়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক ২নং আসামী তার ছেলে হওয়ার সুবাদে তারা পরস্পর
যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখল ও হেফাজতে রেখে কৌশলে রাজশাহী ও
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবারহ করে আসছে এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন
বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখে ঘটনা স্থানে অবস্থান করছিল।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park