1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

নতুন অপহরণ মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে ২৯ টি মামলার আসামী রাজশাহীতে গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৫৫২ বার পঠিত

 

জিয়াউল কবীর:

আরএমপি রাজপাড়া থানা পুলিশ ২৯টি মামলার আসামীকে নতুন অপহরণ মামলায় গ্রেফতার করেছে। নগরীর রাজপাড়া থানায় মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যেi মুক্তিপণ আদায়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন লিটন (৩৪), আলাল উদ্দিন ড্যানি (৫০),রতন আলী হিরা (৩৬) ও জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। লিটন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জের মো: শাহাজাহানের ছেলে, আলাল উদ্দিন একই থানার দাশপুকুর গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে, রতন আলী হিরা বুলনপুরের মৃত তিনকড়ির ছেলে ও জাহিদুল ইসলাম জাহিদ কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মো: আমিরুল ইসলাম আমিরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার তানোর থানার আক্তার হোসেন জমি জমা সংক্রান্ত বিষয়ে চার বছর পূর্বে রাজশাহীর আদালতে একটি বাটোয়ারা মামলা করেন। গত ২৯ ফেব্রুয়ারি উক্ত মামলার শুনানিতে সকাল ১০ টায় তিনি রাজশাহী কোর্টে আসেন এবং উকিলের সাথে সাক্ষাৎ করে সকাল সাড়ে ১০ টায় চলে যেতে থাকলে আসামি ড্যানি ও জাহিদ বাদিকে ভয় দেখিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে পূর্ব হতে অবস্থান করা আসামি লিটন ও হিরাসহ সকলেই আক্তারকে এলোপাথাড়ি মারপিট করে এবং বারোশ টাকা কেড়ে নেয়। আসামিরা আক্তার হোসেনের কাছে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর আসামিরা আক্তারের কাছ থেকে তার ছেলের মোবাইল নম্বর নিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা গ্রহণ করে। এ বিষয়ে কাউকে বলে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। বাদি আক্তার হোসেন এ ব্যাপারে রাজপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করলে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানের দিক নির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল হকের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান, এসআই কাজল কুমার নন্দী, এএসআই মজনু মিয়া, এএসআই আয়ুব রানা, কনস্টেবল আল আমিন, কনস্টেবল বদিউজ্জামান আজ বুধবার রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেন বলে জানা গেছে।
আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, প্রতারণা ও মাদকসহ বিভিন্ন আইনে ২৯ টি মামলা থাকায় তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে দ্রুত জেল হাজতে পাঠানো হয় বলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park