1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ি জুয়েল গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ( তদন্ত) কেন্দ্রের মাদকবিরোধী বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ি ১৪ টি মাদক মামলার আসামী জুয়েল গ্রেফতার হয়েছে।

৩ রা মার্চ রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সোহাইল রানা ও সঙ্গীয় এএসআই মো: মিজানুর রহমান সহ পুলিশের একটি চৌকস টিম কর্তৃক তাহেরপুর পৌরসভার অন্তর্গত তাহেরপুর বাজারস্থ ওয়ালটন মোড়ে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা এবং ১২ গ্রাম হিরোইন সহ তাকে গ্রফতার করতে সক্ষম হন।

গ্রেফতার কৃত আসামি রাজশাহী জেলার দুর্গাপুর থানার তালিকা ভুক্ত আসামি। তার নামে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ১৪ টি মাদক মামলা রয়েছে। জুয়েল কিসমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের সাইদুর প্রামানিকের ছেলে।

এবিষয়ে জানতে চাইলে তাহেরপুর পুলিশ (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ সোহাইল রানা বলেন, রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: সাইফুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। মাদক কারবারিদের কোন ছাড় নেই, আমাদের মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে। আমি যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিতভাবে মাদক মামলা হচ্ছে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত দ্রুত তাদের গ্রেফতার করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park