1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিশেষ কায়দা অবলম্বন করেও রক্ষা পেলনা মাদক কারবারি// ডিএনসির হাতে গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৩৩ বার পঠিত

আতিকুল্লাহ স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন দ্বারিয়াপুর এলাকায় মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্টে ১ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “খ” সার্কেলের একটি অপারেশন দল।

বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভাধীন চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী রোডের দ্বারিয়াপুর পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর পঞ্চগড় হতে চাঁপাইনবাবগঞ্জ গামী বিআরটিসি গাড়ির এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে গাঁজা’ উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে ইউসুফ আলী (৪২)।

একটি কালো রঙ্গের ব্যাগের ভিতরে লুকানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ডিএনসির অপারেশন দলটি।

সে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার ইন্সপেক্টর মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সহকারী উপ-পরিদর্শক আব্দুল ওয়ারেছ, সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিঞা, সিপাই মো: আখতারউজ্জামান, সিপাই মোহাম্মদ সারোয়ার আলম, সিপাই মো: আবু জাহিদ, সিপাই আবু হাসান সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park