1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০১৮ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ রুমা খাতুন নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
রাজশাহীর সিপিএসসি র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার ২০ ফেব্রয়ারী ১১:০০ ঘটিকায় সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাদিপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ হযরত আলী (৪৭), পিতা-মোঃ মোর্জেম আলী এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ হযরত আলী (৪৭) এর বসত বাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী র‌্যাব সদস্যের সহায়তায় ০১ জন মহিলাকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের টিম ধৃত আসামীর বসত বাড়ি তল্লাসী করে তার নিজ শয়ন কক্ষের ভিতরে থাকা প্লাস্টিকের র‌্যাকের ভিতরে পুরাতন মশারী দ্বারা প্যাঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
৩। ধৃত আসামী জানায় যে, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজেদের দখল ও হেফাজতে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ রেখেছিল।

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রুমা খাতুন (৪২), স্বামী-মোঃ হযরত আলী, সাং-কাদিপুর, ইউপি-মাটিকাটা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’ কে হেরোইন- ২০০ গ্রাম, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড ০১টি সহ হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park