1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহী রেল স্টেশনে আনসার সদস্য খুন, তিন যাত্রী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৮ বার পঠিত

রাজশাহী রেল স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্যকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্যের নাম মাইনুল ইসলাম (৪৫)। তিনি গোদাগাড়ী উপজেলার মাঙ্গগনপুরগ্রামের জয়েন উদ্দিন ছেলে। তিনি নগরীর শিরোইল স্টেশনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।

রামেক হাসপাতাল সূত্র জানা গেছে, আহত অবস্থায় রাজশাহী রেল স্টেশন থেকে আনসার সদস্য মাইনুল ইসলাকে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদিও রাস্তায় তার মৃত্যু হয়েছে বলেও জরুরী বিভাগ থেকে জানানো হয়।

আনসার ভিডিবির জেলা কমান্ডার রাকিবুল ইসলাম জানান, মাইনুল ইসলাম রেল স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাত ৯টা ১৫ মিনিটের দিকে সন্দেহভাজন হিসাবে কয়েকজন যুবক রেল স্টেশনের মধ্যে ঘোরাঘুরি করছিল। এসময় স্টেশন ম্যানেজার আব্দুল করিম ওই আনসার সদস্যকে জানায় যে স্টেশনে ঘোরাঘুরি করা ওই যুবক কারা ও পরিচয় নিশ্চত হতে বলেন।

ম্যানেজারের নির্দেশে তিনি ওই যুবকদের কাছে গিয়ে তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই ৪-৫জন যুবক আনসার সদস্য মাইনুল ইসলামকে মারপিট করে। এসময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে অন্য আনসার সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তিনজনকে আটক করে জিআরপি থানায় নেয়া হয়েছে।

তবে আনসার সদস্য মাইনুল ইসলামের মৃত্যু যাত্রীদের মারপিটে হয়েছে নাকি হার্ট এ্যাটাকে হয়েছে সেটি পোষ্টমর্টেমের প৪র বলা যাবে বলেও তিনি জানান।সূত্র সিল্ক সিটি নিউজ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park