আতিকুল্লাহ আরিফ
রবিবার রাত ২ টার সময় শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দায়পুকুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২) একই গ্রামের মোঃ গুদু আলীর ছেলে মিলম(২৫) এবাদুল হকের ছেলে মোঃ সানাউল( ১৯),শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯),মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি ( ১৯), মোঃ ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)
শিবগঞ্জ থানার তদন্ত ওসি জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।