1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

নরসিংদী জেলা পুলিশের গত ২৪ ঘন্টা অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩৮ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন প্রধান

নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ২টি চোরাই গরু, ১টি পিকাপভ্যান এবং ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট-৮ জন গ্রেফতার এর পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ৪৬ জন গ্রেফতার করা হয়। গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত পৃথক পৃথক বিশেষ অভিযানে ২টি চোরাই গরু, ১টি পিকাপভ্যান এবং ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে গোয়েন্দা শাখা কর্তৃক ১৭ জানুয়ারি ২০২৪ ভোর ৬.৩৫ ঘটিকায় বেলাব থানাধীন বারৈচা এলাকা থেকে ২টি চোরাই গরু, ১টি পিকাপভ্যান উদ্ধারসহ জাকির হোসেন (৫২), মোঃ বারেক (৫৭), মিলন মিয়া (৫৫), মোঃ শরিফ (২২), আসাদ খা (৬০) নামের ০৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া গোয়েন্দা শাখা কর্তৃক ১৭ জানুয়ারি ২০২৪ রাত ২১.৩০ ঘটিকায় পলাশ থানাধীন গড়পাড়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ ইমরান বসু (৩১) নামের ০১ জনকে গ্রেফতার করা হয় । অপর একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখা ১৭ জানুয়ারি ২০২৪ রাত ২২.৩০ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন পুটিয়া বাজার এলাকা থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুলাল (৩০) নামের ০১ জনকে গ্রেফতার করে। এছাড়া মাধবদী থানা ১৭ জানুয়ারি ২০২৪ রাত ২১.৫৫ ঘটিকায় মাধবদী থানাধীন মেহেরপাড়া এলাকা থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধারসহ হৃদয় মিয়া (২৪) নামের ০১ জনকে গ্রেফতার করা হয় । অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয় ।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ৩৬ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park