1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১১ বার পঠিত

সারোয়ার সবুজ -: রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সেবন করে পরিবেশ বিনষ্ট করার দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​বুধবার (৬ মে, ২০২৬) গোদাগাড়ী উপজেলার কদম হাজির মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত করার সময় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। অপরাধ স্বীকার ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।

​অভিযান শেষে ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে সাজা ভোগের জন্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park