1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তেল পরিমাণে কম দেওয়ায় সাইফুল ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬৮ বার পঠিত

সারোয়ার সবুজ :- গোদাগাড়ী উপজেলায় বিএসটিআইয়ের উপস্থিতিতে ভেজাল তেল ও পরিমানে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার পেট্রোল পাম্প গুলোতে অভিযান পরিচালনা করেন।এসময় ভেজাল তেল বিক্রি ও পরিমাণে কম দেওয়ায় ৩ টি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল ১০ টায় বিএসটিআই সহ গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ।

এসময় পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেম মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পৌরসভার রামনগর এলাকার আতাউর রহমান মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলাম মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে ০৩ (তিন) প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park