1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মাসকলাই অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ডাল ফসল: কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২৭ বার পঠিত

সারোয়ার সবুজ :- ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিফ-২ মৌসুমে মাসকলাই ( জাত : বারি মাসকলাই-৩) কৃষি প্রণোদনার আওতায় ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এখানে প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি করে ২৫ শ কেজি মাসকলাই বীজ ও ১০ কেজি করে মোট ৫ হাজার কেজি ডিএপি সার ও ৫ কেজি করে মোট ২৫ শ কেজি এমওপি সার বিতরণ করা হয় ।

১১ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) সকাল ৯ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মাসকলাই প্রণোদনা গ্রহণকারী সকল চাষিরা। এছাড়াও বিভিন্ন ইউনিয়ম ও পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি সম্প্রসারণ অফিসারগণ।

সভাপতির বক্তব্যে কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদ বলেন, মাসকলাই অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ডাল ফসল। যেটার উৎপাদন খরচ ও রোগবালাই অনেক কম। মাসকলাই মাঠ ফসলের পাশাপাশি আমবাগানের পতিত জায়গায় চাষ করা হয় , এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কৃষকরা লাভবান হন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park