1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
একটি অসহায় পরিবারের চলা চলের রাস্তা বন্ধ করে বাথরুম নির্মাণের অভিযোগ! প্রতিকার চায় পরিবার। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোদাগাড়ীতে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬’ সরকার যখন জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে ব্যস্ত, রাজশাহীর দেওয়ালে তখন দিবস বিরোধী পোষ্টার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী সুরুজ আলীর মুক্তি দাবিতে সরব জাতীয় সাংবাদিক সংস্থা, মামলা প্রত্যাহারের আহ্বান গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা পদ্মা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, গোদাগাড়ী, রাজশাহীর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও অপরাধী শনাক্তকরণে সহযোগিতা কামনা রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট: ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

“হলুদ বিপ্লবে সমৃদ্ধ গোদাগাড়ী: সরিষার সাথে মধু চাষেও কৃষকের বাজিমাত”

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

সারোয়ার সবুজ :-

চলতি মৌসুমে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরিষা ও মধু উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নিবিড় তদারকিতে এবার মাঠজুড়ে হলুদের সমারোহ যেমন তেমনি মধু আহরণেও রেকর্ড গড়েছেন সংশ্লিষ্টরা।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গোদাগাড়ীতে মোট ১৯,০৯০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। হেক্টরপ্রতি গড়ে ১.৭১ মেট্রিক টন ফলন পাওয়া যাবে বলে আশা করা যায়। সেই হিসেবে উপজেলায় মোট ৩২,৬৪৫ মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়েছে।

কৃষি কর্মকর্তাদের মতে, এই বিপুল পরিমাণ উৎপাদন দেশের ভোজ্যতেল আমদানির নির্ভরতা কমাতে বড় ভূমিকা রাখবে।

​মধু চাষেও ১ কোটি ১০ লাখ টাকার সম্ভাবনা দেখছেন গোদাগাড়ী কৃষি অফিস। সরিষা ফুলের সমারোহকে কাজে লাগিয়ে এবার মধু চাষেও বড় সাফল্য এসেছে। উপজেলার ১,০২০ হেক্টর সরিষা ক্ষেত এলাকায় মৌ-চাষের উদ্যোগ নেওয়া হয়েছিল। মোট ১,৩৮০টি বাক্স থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় ২২,০৮০ কেজি মধু।

বর্তমান বাজারদর অনুযায়ী যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এই অতিরিক্ত আয় গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করছে।

​উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক দিকনির্দেশনা, মাঠপর্যায়ে নিবিড় তদারকি এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শের ফলেই এই উল্লেখযোগ্য সাফল্য সম্ভব হয়েছে।

আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে কৃষকরা এখন অনেক বেশি সচেতন ও লাভবান হচ্ছেন।”
কৃষি বিভাগ জানায়, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে তারা সর্বদা কাজ করে যাচ্ছে। আগামীতে উন্নত প্রযুক্তির প্রসার এবং কৃষকবান্ধব কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে গোদাগাড়ী উপজেলা কৃষি উৎপাদনে দেশের একটি মডেলে পরিণত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park