1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন পঞ্চমবারের মতো জেলার সেরা অফিসার ইনচার্জ

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১৩০ বার পঠিত

সারোয়ার সবুজ

রাজশাহী জেলার জুলাই/২০২৫ মাসিক কল্যাণ সভায় এক অনন্য সাফল্য অর্জন করেছে গোদাগাড়ী মডেল থানা। এ সভায় পারফরম্যান্স মূল্যায়নে টানা পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি রুহুল আমিন।
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। এ ছাড়াও গোদাগাড়ী মডেল থানার আরও তিন কর্মকর্তা ব্যক্তিগত অর্জনে সম্মাননা পান।
এর মধ্যে মাদক উদ্ধার অভিযানে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন পিএসআই মোঃ রুহুল আমিন শামীম এবং ক্লোলেস মামলা রহস্য উদঘাটনে বিশেষ পুরস্কার পেয়েছেন পিএসআই মোঃ আবু হুরায়রা। তদুপরি, জেলার শ্রেষ্ঠ পুলিশ তদন্ত কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে গোদাগাড়ী মডেল থানার অন্তর্গত প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র।
মাসিক কল্যাণ সভায় একসঙ্গে চারটি পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওসি রুহুল আমিন বলেন, “এই অর্জন আমার একার নয়, ‘টিম গোদাগাড়ীর’ সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রমের ফল। এই ধারা অব্যাহত রাখতে সবার দোয়া চাই। মহান আল্লাহ আমাদের ভালো কাজে সহায়তা করুন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park