1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে হত্যা: আসামি গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী :- রাজশাহী গোদাগাড়ীতে লোহার হাতুরী দিয়ে মাথা থেতলিয়ে ডেকোরেটর ব্যবসায়ীকে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী আশরাফুল সহ মোট ৭ জন এজাহার নামীয় আসামীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। মামলার ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বলে জানান র‍্যাব -৫।
৯ জুলাই ( বুধবার) রাত ১২.০৫ মিনিটে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পূর্ব শত্রুতার জেরে লোহার হাতুড়ী দিয়ে মাথায় পিটিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী ১। মোঃ আশরাফুল ইসলাম (৬০), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-দেলশাদপুর (শিয়ালমারা), ২। মোঃ মফিজুল ইসলাম (৫০), পিতা-মৃত আব্দুস সামাদ, ৩। মোঃ সাদ্দাম হোসেন (৩৭), পিতা-মৃত আব্দুস সামাদ, উভয় সাং-নারায়নপুর, ৪। মোঃ আকবর আলী (২৮), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, ৫। মোঃ বাবর আলী (১৯), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, উভয় সাং-দেলশাদপুর (শিয়ালমারা), ৬। মোঃ হানিফ (২৯), পিতা-মোঃ মফিজুল ইসলাম, ৭। মোঃ রমজান আলী (২০), পিতা-মোঃ মফিজুল ইসলাম, উভয় সাং-নারায়নপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদের কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম মনিরুল ইসলাম (৪৭) একজন ডেকোরেটর ব্যবসায়ী। গত ৬ জুলাই বিকাল আনুমানিক ৪ টার সময় মনিরুল জমি সংক্রান্ত কাজ শেষ করে বাড়ী ফেরার পথে আনুমানিক রাত ৯ টার সময় ঘটনাস্থল গোদাগাড়ী থানার আইহাই গ্রামের সাগরাম মোড়ে পৌছালে এজাহারনামীয় ৭ জন আসামী ও অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী পূর্ব-পরিকল্পিত ভাবে পূর্ব শত্রুতার জেরে হাতে হাতুড়ী, বাঁশের লাঠি, লোহার রড সহ নিহত ভিকটিমকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। নিহত মনিরুল গালিগালাজ করতে নিষেধ করলে আসামীরা বাঁশের লাঠি, হাতুড়ী, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও পিঠে, বুকের উপরে সহ ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে মারপিট করে ফোলা ও রক্তাক্ত জখম করে। নিহত ভিকটিম মনিরুলকে গ্রামের অন্যান্য লোকজন বাঁচাতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম মনিরুল এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park