1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার -১

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩৪০ বার পঠিত
সারোয়ার সবুজ-:
রাজশাহী গোদাগাড়ীর দিয়াড় মানিকচক গ্রামে
আজ ২৭ জুন রাত ০৩:৩০ টার সময় একজন মাদক কারবারিকে ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ নাজিমুল হোসেন (৩৭)। মোঃ নাজিমুল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার  জনাব মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুস ফোর্স-সহ আজ ২৭ জুন ২০২৫ খ্রি. রাত ০৩:০৫ টায় গোদাগাড়ী থানাধীন ট্যাগপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুস ফোর্স-সহ আজ ২৭ জুন ২০২৫ খ্রি. রাত ০৩:২০ টায় অভিযান পরিচালনা করে।
এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৩:৩০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ নাজিমুল হোসেনের বসতবাড়ীর পূর্ব দুয়ারী শয়ন কক্ষে রাখা খাটের তোশকের নিচে হতে একটি কালো পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, হেরোইন উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদককারবারি মোঃ জয়নাল নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park