1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৪৪ বার পঠিত

সারোয়ার সবুজ :- রাজশাহীর গোদাগাড়ীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আগামী তিনদিন ব্যাপী কৃষি মেলার আয়োজন করেন গোদাগাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহাী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোছাঃ উম্মে ছালমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা প্রকৌশলী জনাব মুনছুর রহমান, মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।

প্রযুক্তিনির্ভর পদ্ধতি অবলম্বন করে কীভাবে আরও উন্নত ও সহজভাবে ফসল – ফলাদি চাষাবাদ করা যায় সে সম্পর্কে কৃষককে ধারণা দেন বক্তারা।এছাড়াও আলোচনা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গোদাগাড়ী সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park