1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ১’শ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার এক

  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৫৮ বার পঠিত

ডেক্স নিউজ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী হাট এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল মমিন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

১ জুন (শনিবার) রাত ১১টা ৪৫ মিনিটে রাজবাড়ী হাট এলাকার চৈতন্যগ্রামগামী সড়কের হাঠাৎপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই মো. আশরাফুল ইসলাম এবং তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মমিনকে গ্রেফতারের সময় তার পরিহিত লুঙ্গির কোঁচর থেকে মুখবন্ধ একটি সাদা পলিথিনে রাখা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল মমিনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park