1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চারঘাটে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ: বিএনপি নেতার নেতৃত্বে ছেঁড়া হলো তারেক-খালেদার ফেস্টুন

  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর চারঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকালে বিএনপির অভ্যন্তরীণ বিরোধে ফিল্মি স্টাইলে চলে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ এবং মঞ্চ ভাঙচুরের ঘটনা। এতে তিনজন আহত হন। এ সময় মঞ্চে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ছবি ও নামসংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল অভিযোগ করেন, “আব্দুস সালেক আদিল ও যুবদল নেতা সাব্বির রহমান মুকুটের নেতৃত্বে ৭০-৮০ জন অস্ত্রধারী হামলা চালায়। তারা গুলি ছোঁড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং খেলার মঞ্চে চাঁদ ভাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় ককটেলের আলামত থানার ওসিকে হস্তান্তর করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।”

ঘটনায় আশিক, হিমেল ও মোস্তাফিজ নামে তিনজন আহত হন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খেলার অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুস সালেক আদিল ও যুবদল নেতা সাব্বির রহমান মুকুটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত অস্ত্রের মহড়ার খবর পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park