1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

রাজশাহীর গোদাগাড়ীতে পাঁচ কেজি হেরোইন সহ আটক দুই নারী 

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪৮৫ বার পঠিত
সারোয়ার সবুজ:-আজ ১৫ মার্চ ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের পশ্চিমপার্শ্ব হতে ভোর ০৬:২৫ টায় দুইজন মাদককারবারিকে ৫ কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম যথাক্রমে ১। মোসাঃ নাজমা (৫৩) ও ২। মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) । মোসাঃ নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মোসাঃ তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ আজ ১৫ মার্চ ২০২৫ খ্রি. ভোর ০৬:০০ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন-সহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ আজ ১৫ মার্চ ২০২৫ খ্রি. ভোর ০৬:১৫ টায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্ত দুজন আসামীদ্বয়কে আটক করে  ভোর ০৬:২৫ টায় গোদাগাড়ী থানা পুলিশ শ্লালীনতা বজায় রেখে অভিযুক্ত মোসাঃ নাজমা ও মোসাঃ তাহমিনা বেগম মিনুদ্বয়ের দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park