1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খরচ ছাড়া কাজ করেন না ভূমি কর্মকর্তা  লুতফর রহমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৮৯ বার পঠিত
সারোয়ার সবুজ:- রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার বড়গাছি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: লুতফর খরচ ছাড়া কোন কাজ করেন না তিনি এমনি অভিযোগ করেছেন মাটিকাটা ইউনিয়নের জামাদারনি এলাকার মিলন নামের একজন ভক্তভোগী।
তিনি বলেন আমানত পুর মৌজাই জেএল নং- ২৬৯,আরএস খং নং-২৮ দাগ নং-১৪৪,পরিমাণ ১.৬৬ একর কাত ০.৬২৫০ তফসিলভুক্ত সম্পত্তি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া নিজ নামে নামজারি করি কিন্তু বিবাদীগন দখল না ছাড়িলে আমি সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এরই পরিপ্রেক্ষিতে ১৭/১২/২৪ ইং তারিখে দলিল যাচাই এর জন্য বড়গাছি ইউনিয়ন ভূমি উপ-সহঃ কর্মকর্তা মো: লুতফর রহমানকে চিঠি করেন গোদাগাড়ী ভূমি অফিস।
কিন্তু দলিল যাচাই করতে হলে মিলনকে মোটরসাইকেলে করে লুতফর রহমানকে রাজশাহী সদর সাব-রেজিস্টার অফিসে নিয়ে যেতে হচ্ছে এবং এর জন্য তাকে টাকা খরচ করতে বাধ্য করা হচ্ছে।
জমি বুঝে পাওয়ার আশায় তিনি একের পর এক দৌড়াচ্ছেন গোদাগাড়ী উপজেলা ভূমি অফিস, বড়গাছি ইউনিয়ন ভূমি অফিস এবং রাজশাহী সদর সাব-রেজিস্টার অফিসে। কিন্তু কাজের অগ্রগতি নেই, উল্টো বাড়তি খরচের চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী মিলন প্রশ্ন তুলে বলেন “সরকারি সেবা পেতে কেন বাড়তি খরচ দিতে হবে? এই দুর্ভোগ থেকে মুক্তি কোথায়?”
এই বিষয়ে  মোবাইল ফোন  করা হলে  লুতফর রহমান জানান, “খরচ ছাড়া হবে না কাজ! কাজ করলে খরচ দিতে হবে!” এ বিষয়ে এসিল্যান্ড স্যারের কাছে অভিযোগ দিতেচাইলে তিনি বলেন কোন সমস্যা নাই দিতে পারেন।
গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম এর কছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি হবার কথা না তবে এই রকম কিছু হয়ে থাকলে বিষয়টা আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park