1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৯৫ বার পঠিত

সারোয়ার সবুজ : রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, দৌড় ও কাবিং খেলার সারাদিন ব্যাপী প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসারবৃন্দ।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতাটি প্রথমে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রাথমিকভাবে বাছাইকৃতরা দ্বিতীয় ধাপে ইউনিয়ন পর্যায়ে অংশ গ্রহণ করেছে এবং ইউনিয়ন ভিত্তিক বাছাই করার পর তাদেরকে নিয়ে উপজেলা ভিত্তিক ৫৪টি পদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয়ীদের প্রতিটি খেলায় জেতার সাথে সাথে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park