1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

অবৈধ মাটি খনন বন্ধে উপজেলা প্রশাসক বরাবর অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

সারোয়ার সবুজ :- নদী তীরবর্তী এলাকায় অবৈধ মাটি খনন করে ইট ভাটায় বিক্রির বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরারার অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলার উজান পাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন।

১২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনে পত্র রিসিভ শাখায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ জমা করেন।
অভিযোগে বলা হয়েছে, গোদাগাড়ী উপজেলার ০৬ নং মাটিকাটা ইউনিয়ন এলাকায় বিবাদী মুকুল ইউনিয়নের ফুলতলা, প্রেমতলী, সেখেরপাড়া বালু ঘাটের মালিক। তারা বহুদিন যাবত এই ঘাটগুলো থেকে নদী তীরের নিকটবর্তী এলাকায় বালি উত্তোলন করে আসছে। কিন্তু বেশ কিছুদিন থেকে বিবাদী মুকুল সহ তার ভাই বাবু অবৈধ ভাবে নদী তীরবর্তী এলাকা থেকে মাটি খনন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। এতে করে যারা নদী তীরবর্তী এলাকায় বসতবাড়ী নির্মান করে বসবাস করছে তারা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বিবাদীরা অবৈধ ভাবে অনেক গর্ত করে মাটি তুলে নেওয়ার কারণে আগামী বর্ষা মৌসুমে খননকৃত জায়গা পানি এসে নদী ভাঙ্গন সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে পার্শবর্তী বসতবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী বিবাদীদের নদী তীরবর্তী এলাকা হতে মাটি খনন করিতে বাধা দিলেও তারা বিভিন্ন রকম অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারমুখি আচরণ করে। এমনকি কাউকে কাউকে বিবাদীদের লোকজন মারধরও করে। অপরদিকে বিবাদীরা সবসময় মাটি ও বালি উত্তোলন করে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তায় ধূলাবালি জমে থাকে এবং ধূলাবালি উড়ে গিয়ে বসতবাড়ী নোংরা করে এমনকি ধূলাবালির কারণে শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পড়ার নজীরও আছে। এ অবস্থায় বসতবাড়ী রক্ষার্থে ও পরিবেশ দূষন রোধ করতে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, ঘাট মালিক মোখলেছুর রহমান মুকুল একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে মুকুল পলাতক আছেন। মুকুল ক্ষমতার অপব্যবহার করে অবৈধ মাটি খনন করার ফলে বেশ কয়েকবার জরিমানাও গুণেছেন। ৫ জানুয়ারী ১ লক্ষ টাকা ও ২২ জানুয়ারী ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসণ। তারপরও দমানো যায়নি তাদের ।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত বলেন, আমরা অভিযোগ পেয়েছি। প্রতিনিয়ত অভিযান করছি, জরিমানা করেছি। তদন্ত সাপেক্ষে আরো আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park