সারোয়ার সবুজ
রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ এলাকায় আবু শাহেদ নামের একজন বিকাশ দোকানদারের গলায় ছড়ি ধরে ৭০ হাজার টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে।
গত ৮ অক্টোবর মঙ্গলবার রাত্রি ৯.৩০ মিনিটে সময় সুলতানগঞ্জ ক্লাবের সামনে ঘটনাটি ঘটে বলে জানান আবু শাহেদ এর চাচা।
তিনি বলেন আবু শাহেদ ৯ টার পরে দোকান লাগিয়ে সুলতানগঞ্জ ঘাট কাচারিপাড়া তার বাসার দিকে হেঁটে যাচ্ছিল পথিমধ্যে হেলমেট পড়া তিনজন মোটরসাইকেল আরোহী এসে তাকে জিজ্ঞাসা করে আশরাফুল ভাইয়ের বাড়ি কোনটা তখন সামনে আশরাফুলের বাড়ি দেখিয়ে দিয়ে আবু শাহেদ হাটা শুরু করে
কিছুদূর যাওয়ার পরে সুলতানগঞ্জ ক্লাবের সামনে তাকে দাঁড় করিয়ে ক্লাবের সাইডে নিয়ে গিয়ে গলায় ছুড়ি ধরে ব্যাগে থাকা বিকাশ লেনদেনের ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে মোটরসাইকেল সহ পালিয়ে যাই ছিনতাইকারীরা ।
থানা পুলিশকে খবর দিলে এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ৯ অক্টোবর গোদাগাড়ী মডেল
এ বিষয়ে এসআই শরিফুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাস্থলে গিয়েছিলাম আশেপাশের লোকজন কেউ জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না এবং কেউ চিনতে পারেনি একটি মোটর সাইকেলে তিনজন ছিল তিনজনই হেলমেট পড়া ছিল।
তবে ক্লোজ কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।গোদাগাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা নাম্বারে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ হয়নি।