1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী মাদকের মহিলা গডফাদার মাদারপুরের ফুরকোন

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭৩ বার পঠিত

সারোয়ার সবুজ  রাজশাহী গোদাগাড়ীর মাদকের  মহিলা গডফাদার হিসেবে পরিচিত মাদারপুরের ফুরকোন! এখনো চালিয়ে যাচ্ছে তার রাম রাজত্ব,মাদকের ব্যবসা। এই মহিলা মাদকের গডফাদার গোদাগাড়ী পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখনো যার মাদক ব্যবসা বন্ধ হয়নি। গোদাগাড়ী এলাকা মাদকের জন্য বেশ পরিচিত। এই ব্যবসা করে শুন্য থেকে কোটিপতি হয়েছেন অনেকেই যার মধ্যে অন্যতম ফুরকোন।সরকার দলীয় নেতা-কর্মীদের সাথে মিশে গিয়ে করেছেন তার মাদক ব্যবসা পরিচালনা, গরে তুলেছেন তার মাদকের স্বর্গরাজ্য। বিগত ১৫ বছরে এমনটি দেখেছেন সাধারন জনগন। টাকার বিনিময়ে কিনেছেন নেতাদের। আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করেছেন আওয়ামী নেতাদের মাধ্যমেই। প্রশাসনকে ম্যানেজ করে বাধাহীন ব্যবসা করেছেন তিনি।অগাধ টাকা আর আওয়ামী নেতাদের দাপটেই করেছেন অবৈধ ব্যবসা, সাধারণ মানুষ বলছে এখনো কিভাবে তারা এই অবৈধ ব্যবসা করে যাচ্ছেন রামডাম! আওয়ামী লীগের সংগঠনের বিভিন্ন সভা সমাবেশের খরচ বহন করতেও দেখা গেছে তাকে। এবং টাকার বিনিময়ে কিনেছেন দলীয় এই পদ। এই পদ ব্যবহার করে মাদক মামলা থেকে রেহায় পেয়েছেন তিনি।মাদারপুর রেলবাজার এলাকায় করেছেন আলিশান বাড়ি যার মোট দাম প্রায়১ কোটিরও বেশি। এবং শুধু ইয়াবা না হিরোইন ফেনসিডিলের ব্যবসাও করেন তিনি।এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনী সহ দুদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন তদন্ত সাপেক্ষে এদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হলে অনেকটাই মুক্তি পাবে মাদক প্রবণ এলাকা হিসাবে গোদাগাড়ী নাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park