1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভোলাহাটের কুখ্যাত ডাকাত সরদার আলম ৬৮১ বোতল ফেন্সিডিল সহ র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

ডেস্ক নিউজ
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এবং ভোলাহাট থানার সীমান্তবর্তী কোন একটি স্থান হতে ৩১/০১/২০২৪ তারিখ রাতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার সাথে সাথে র‌্যাবের আভিযানিক দল উক্ত এলাকায় গমন করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ও মাদকের চালানের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী রাখে।

৩১/০১/২০২৪ তারিখ সারা রাত ও সকাল পর্যন্ত র‌্যাবের গোয়েন্দা দল উক্ত এলাকায় অবস্থান নিয়ে থাকে। সকাল আনুমানিক ০৬০০ ঘটিকায় তথ্য পাওয়া যায় যে, ধৃত আসামীর হেফাজতে মাদকের বড় চালানটি রয়েছে। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথে আভিযানিক দল আসামীর বাড়ীতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ী হতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাবের সদস্যরা আসামীকে ধাওয়া করে বাড়ী হতে আনুমানিক ৫০০ মিটার দূরে আটক করে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে মাদকের চালান গ্রহণের বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে আসামী এবং উপস্থিত সাক্ষী সহ আসামীর দেখানো তার বাড়ীর অদূরে একটি গম ক্ষেতের মধ্যে গাছের ডাল পালা দিয়ে ঢাকা অবস্থায় ৬৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা প্রায়শই ১০/১২ জন মিলে সীমান্তবর্তী এলাকা থেকে একইভাবে মাদকের চালান বাংলাদেশের ভিতরে এনে রাজশাহী জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এই সংঘবদ্ধ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

উক্ত অভিযানটি ৩১ জানুয়ারি ২০২৪ সকাল ০৯:০০ মিনিটে চাঁপাইনাববগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ফতেহপুর এলাকায় পরিচালনা করে কুখ্যাত ডাকাত সরদার মোঃ নুর আলম, পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-মিরপুর, থানা ভোলাহাট, জেলা-চাঁপাইনববাগঞ্জকে ৬৮১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর নামে পূর্বে ০১টি হত্যা মামলা, ০১টি ডাকাতি মামলা, ০১টি মারামারি মামলা এবং ০১টি বিস্ফোরক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে স্থানীয় লোকজন সন্তোষ প্রকাশ করেছে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park