1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তানোরের পাঁচান্দর ইউপির গুড়ইলে বকাটে মনসুরের গভীর নলকুপ তালা থানায় অভিযোগ !

  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার সোহানুল হক পারভেজ : রাজশাহীর তানোরের পাঁচান্দর ইউনিয়নের (ইউপি) গুড়ইল মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান,গুড়ইল গ্রামের রহমানের পুত্র বখাটে মুনসুর ও শফিকুল ইসলামসহ তার সন্ত্রাসী বাহিনীরা গভীর নলকুপ জবরদখল করে কৃষকেদর শোষণ করছে। এখন সে ড্রেন, লাইনম্যান, পাহারাদার ইত্যাদি অজুহাতে কৃষেকর কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছেন। এসব কারণে এলাকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও সাংসদের বিরুদ্ধে সাধারণের মাঝে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার পাঁচান্দর (ইউপি) জেল নম্বর ৭৯ ,গুড়ইল মৌজায়, ৩৮৬ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর বাবুল মৃধা গুড়ইল গ্রামের বাবুলের স্ত্রী হালিমা ইয়াসমিন । কিন্তু গুড়ইল গ্রামের রহমানের পুত্র বখাটে মনসুর রহমানসহ তার সন্ত্রাসী বাহিনী জোরপুর্বক গভীর নলকুপ দখলে নিয়েছে। সেচ নিয়ে তিনি রীতিমতো জল জমিদারী শুরু করেছেন। এতে এলাকার সাধারণ কৃষক ফুঁসে উঠেছে। এসব কারণে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র চাপা পড়ে যাচ্ছে। কৃষক টুটুল, লক্ষীরাম টুডু, সোহেল রানা জানান বকাটে মনসুর ডিপ তালা মেরে রেখেছেন। মৌসুমী আলু চাষিদের কাছে জমি ভাড়া দেবার জন্য চাপ দিচ্ছেন মুনসুর।

ডিপ অপারেটর হালিমা ইয়াসমিনের স্বামী বাবুল মৃধা বলেন, রাতারাতি মুনসুর ও শফিকুল দলবদ্ধ হয়ে ডিপে তালা মেরে ডিপ দখলে নেন। তারা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পায়না। কিন্তু আজ ১০ জানুয়ারি আমি তাদের বিরুদ্ধে অভিযোগ তানোর উপজেলা নির্বাহী অফিসার এবং তানোর থানার সুযোগ্য ওসিকে অভিযোগ দিয়েছি ।

ডিপ দখলকারী বখাটে মুনসুর ও শফিকুলক বলেন,ক্ষমতা যার বর্তমানে ডিপ তার। আমার ক্ষমতা আছে বলেই তো ডিপ দখলে নিয়েছি। পারলে তারা ডিপে তালা মেরে ডিপ দখলে নিবে বলে দম্ভোক্তি দেখান। এবিষয়ে উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park