1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৬৭৪ বার পঠিত

চাচার হাতে ভাতিজা খুন

সারোয়ার সবুজ – রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। ১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর পালিয়েছেন তার চাচা রবিউল ইসলাম (৩০)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাওসার আহমেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদে বাড়ি এসেছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল।

একপর্যায়ে চাচা রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

রামেক হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়। এ অবস্থায় পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যান।

ওসি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।আসামীকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park