1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সিলেটে জনসচেতনতার লক্ষ্যে সাইবার নিরাপত্তা নিশ্চিত করণ শীর্ষক সেমিনার

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ২৯৫ বার পঠিত
হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতার লক্ষ্যে
সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাইবার নিরাপত্তা নিশ্চিত করণ শীর্ষক সেমিনার শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার নিশাত আনজুমের সঞ্চালনায় অয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।
আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করণে জনসচেতনতার বিকল্প নেই। সেই সাথে বুঝতে হবে, জানতে হবে। সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর ৯টি অধ্যায় ৬০টি ধারা দেশের মানুষের সাইবার নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রনয়ন করা হয়েছে। এই আইন আইনের প্রয়োগের ক্ষেত্রে যেমনি সচেতনতা দরকার তেমনি অপ প্রয়োগ ও অপপ্রচার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সতর্ক থাকতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এজন্য সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অতিথি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।
সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাঈন মোহাম্মদ, এসএমপির কমিশনারের প্রতিনিধি সহকারি পুলিশ কমিশনার তপন সরকার, জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো. সালাহ উদ্দিন, মহিলা অধিদপ্তরে উপ পরিচালক শাহিনা আক্তার, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা আফিসার সাখাওয়াত হোসেন, সিলেট জেলা সমাজসেবা অফিসার মো. আবদুর রফিক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ফখরুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্ত সাইদুর রহমান ভূইয়া, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস, সাইবার ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, সিলেট জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, ইমজার সহ সভাপতি সজল ছত্রী প্রমুখ। সেমিনারে বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park