1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ করেন ইউএনও ফয়সাল আহমেদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৪৭ বার পঠিত

সারোয়ার সবুজ- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
১৯ আগষ্ট , মঙ্গলবার উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদে বন্যায় পানি বন্দি ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ প্রায় ১০০জন পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে এম মমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা,  উপজেলা পরিসংখ্যান অফিসার মো. শরিফুল ইসলাম, চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম।
এছাড়াও খাবার বিতরণ কাজে সহযোগিতা করেন প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারি মো. আহসান  হাবীব, ইউএনও অফিসের মো. মুক্তার হোসেন, টুটুল ও তোতা প্রমুখ।

গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদ ইউনিয়নের নিম্নাঞ্চল প্রতি বছর প্রায় প্লাবিত হয়ে যায়। এতে বাড়ীর চতুর্পাশের বন্যার পানিতে ঘর বন্দি হয়ে পড়ে ওই এলাকার হাজার হাজার পরিবার। অপর দিকে পদ্মার পানির তীব্রতার কারণে ভাঙ্গন শুরু হয় এতে করে অনেক পরিবার অসহায় হয়ে বাড়ী ঘর নিয়ে বরেন্দ্রাঞ্চলে চলে আসেন। এ বছরেও অনেক পরিবারকে বাড়ী ভেঙ্গে নিয়ে আসতে দেখা গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্থদের যে কোন প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। তিনি বলেছেন যাদের সহযোগিতা একান্ত প্রয়োজন তারা যেন উপজেলায় যোগাযোগ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park