1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

তানোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত!

  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার সোহানুল হক পারভেজ :আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, তানোর উপজেলা শাখা আয়োজিত জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে আজ ১০ জানুয়ারী (বুধবার) বিকাল, ৪ টার সময় তানোর উপজেলা সদর’ থানা মোড়- জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (প্রদীপ- সরকার) এর সঞ্চলনায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, তানোর উপজেলা শাখা আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আবুব্বাকার।

তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সরদার।
তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক, মুসেফ আলী,
তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, জুবায়ের ইসলাম।
তানোর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর, তাসির উদ্দিন,তানোর পৌর আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও নং ওয়ার্ডের রোকনুজ্জামান জনিসহ তানোর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

এসময় তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন,
বাংলাদেশ আওয়ামী লীগের
নৌকা প্রতীকের প্রতি প্রাণপ্রিয় তানোরবাসীর আস্থা ও ভালোবাসায় উৎসবমুখর ভোট বিপ্লবের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৫২) তানোর-গোদাগাড়ী-১’ আসন থেকে টানা চতুর্থবারের মতো জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ৪র্থ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দের পক্ষ থেকে তাঁক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং নৌকার এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় তানোর-গোদাগাড়ী
বাসীর, এই বিজয় সমৃদ্ধ আগামীর বাংলাদেশের, এই বিজয় মুক্তিযুদ্ধের চেতনার।

এই জয়কে পুঁজি করে আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং মানবিক নান্দনিক স্মার্ট তানোর-গোদাগাড়ী গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও মাননীয় সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নির্দেশনায় কাজ করে যাবো, ইনশাআল্লাহ্‌।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park