1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ কর্তৃক চোর চক্রের ০২ জনকে আটক

  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৮২ বার পঠিত

ডেস্ক নিউজ :
গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিকশা, মোটরসাইকেল চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করতো।

এই বিষয়ে জানার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে ১৯ মার্চ তারিখ মোটরসাইকেল চুরি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা সহ ০২ জন সক্রিয় সদস্যকে চোরাইকৃত মোটরসাইকেল সহ র‌্যাবের আভিযানিক দল হাতেনাতে গ্রেফতার করে।

১৯ মার্চ ২০২৪ ইং তারিখ ১৭:১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সেলিমাবাদ দেওয়ান জায়গীর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ০২ জন সক্রিয় সদস্য ১। মোঃ বিপ্লব আলী (২৬), পিতা-মোঃ ইব্রাহিম আলী @ ফিটু, মাতা-সাজেদা বেগম, সাং-চকদৌলতপুর, ২। মোঃ রায়হান (২১), পিতা-মোঃ মাইনুল ইসলাম, মাতা-মোছাঃ মোশতারা বেগম, সাং-চর হাসানপুর, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে কে হাতেনাতে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park